এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ (সদর আসনে) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা মাহবুব উল আলম হানিফ বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য হিসেবে বিজয় লাভ করায় বুধবার সকালে পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস ৷
পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি’র জননন্দিত চেয়ারম্যান সফর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, এ বিজয় আমাদের একার নয়, এ বিজয় আপনাদের সকলের পরিশ্রমের ফসল ৷ সকলের মিলিত প্রচেষ্টায় হানিফ ভাই পুনরায় এমপি হতে পেরেছে৷ আশা করি কুষ্টিয়ার ব্যাপক উন্নয়নের পাশাপাশি আপনাদের এলাকাতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য জান্নাতুল মাওয়া রনি, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ্দৌলা তরুন, সদর উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, শহর আওয়ামীলীগ নেতা মীর রেজাউল করিম বাবু, জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ আহমেদ ৷
এ সময় উপস্থিত ছিলেন, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইজাবুল হক, সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক উজ্জল আহমেদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা ও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোমিন, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম, পাটিকাবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন খান, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মালেক, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মেম্বর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ খান, ৩নং ওয়ার্ড সদস্য ইব্রাহিম খান, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক রবু, নাসির উদ্দিন, শরিফুল ইসলাম লিটন সহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ৷
You must be logged in to post a comment.