এবিএস রনি, যশোর প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী যশোরের ১০ নেত্রী। এদের বেশিরভাগ স্বামীর পরিচয়েই অধিক পরিচিত। রাজনীতিতে অপরিচিতমুখ হলেও স্বামীর ইমেজে তারাও নারী সংসদ সদস্য হতে চান। রাজপথের পরীক্ষিত নেত্রীদের সঙ্গে তারা মনোনয়ন দৗেড়ে রয়েছেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রীর সহধর্মিণী, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, মহিলা ও যুব মহিলালীগের নেত্রী, ছাত্রলীগের সাবেক নেত্রী ও অভিনেত্রী।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশায় আবেদন জমা দিয়েছেন দশজন নারী নেত্রী। তারা হলেন-যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর নূর জাহান ইসলাম নিরা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা খাতুন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারপার্সন লাইজু জামান, ঝিকরগাছা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবমহিলা লীগের সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাবেকমন্ত্রী মোস্তফা ফারুক মোহম্মদের সহধর্মিণী ও স্বেচ্ছাসেবী সংস্থা ’মমতাজ-ফারুক’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ ফারুক, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের সহর্ধমিণী নূরুন্নাহার, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আলী রেজা রাজুর সহধর্মিণী ফিরোজা রেজা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তারের সহধর্মিণী ও স্বেচ্ছাসেবী সংস্থা ড্রাইভ ফর ডেভেলপমেন্ট অফ ইনভায়রনমেন্ট অ্যান্ড টেকনোলজির নির্বাহী পরিচালক নাসিমা আক্তার জুঁই, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জোৎস্না আক্তার মিলি ও চিত্রনায়িকা শাহানুর (কামরুন্নাহার মৌসুমী)।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজপথের রাজনীতিতে সক্রিয় ৪-৫জন নেত্রী রয়েছেন। বাকীর স্বামীর ইমেজে সংরক্ষিত আসনের এমপি হতে চান। মনোনয়ন দৌঁড়ে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে, সেটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
You must be logged in to post a comment.