সংবাদ সম্মেলন করে ঝিনাইদহ -৪ এ  দলীয় প্রার্থী হওয়ার  ঘোষনা করলেন বাবু 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১১:৫৪ পূর্বাহ্ন

স্টাফ রির্পোটার।।
বাংলাদেশ বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব তোফাজ্জেল হোসেন বাবু সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহ ৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। সোমবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিক সম্মেলন করে এ ঘোষণা দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন মঞ্জু, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান তপু, জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ বিভিন্ন পত্রিকা ও টিভির সাংবাদিকরা। লিখিত সংবাদ সম্মেলনে তোফাজ্জেল হোসেন বাবু বলেন, ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগের মধ্যে দলীয় কোন্দল রয়েছে। এই সংসদীয় আসনে আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত।
কেন্দ্রের নির্দেশে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। ইতিমধ্যে সংসদীয় এলাকায় গণসংযোগ শুরু করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কালীগঞ্জের সন্তান হিসেবে গর্বিত, সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন, আমি এই এলাকার গনমানুষের জন্য কিছু করতে চাই। তাই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এলকার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কালীগঞ্জ উপজেলার প্রতিটা ইউনিয়নে, প্রতিটি গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এলাকার মানুষের মাঝে ঐক্য গড়ে তুলতে চাই। ১৬ কোটি মানুষের আস্থার প্রতীক নৌকা প্রতীক যদি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন, তবে আমি আশা করি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে এ আসনটি আওয়ামীলীকে উপহার দিতে পারবো। এলাকায় কালচারাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করবো, আইনের শাসন প্রতিষ্ঠা করবো, শিক্ষায় সচেতন করার জন্য চাহিদানুযায়ী যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো । দল যদি অন্য কাউকেও মনোনয়ন দেয় তাহলেও আমি তার সঙ্গেই হাতে হাত মিলিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবো। নৌকা প্রতীক যাতে এই আসনটি ধরে রাখতে পারে তার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো।
এ সময় তিনি আরো বলেন, ঝিনাইদহ ৪ আসন থেকে যদি দল তাকে মনোনয়ন দেয় তাহলে নৌকার বিজয় নিশ্চিত করে আসনটি ধরে রাখবেন। তিনি বলেন, নির্বাচনে নির্বাচিত হলে দলকে সুসংগঠিত করাসহ সকলকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। উপজেলায় স্কুল-কলেজ সরকারীকরন, বহুতল বিশিস্ট হাট চাদনী, ঘুষ দৃুর্নীতি বন্ধ করা, কৃষকদের সার্বিক কল্যাণে কৃষক পরিবারকে মুল্যায়ন, মেধাবী শিক্ষার্থীদের চাকুরির ব্যবস্থা, মাদকমুক্ত করা, চিত্রা নদী  সংস্কার, স্টেডিয়াম তৈরিসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানান।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ