শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ও তার চাচা ইরফান আলীর বিরুদ্ধে জমি দখলের ভয়ভীতি দেখিয়ে চাদাবাজি ও চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। বুধবার দুপুর ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের করে ওই গ্রামবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু জাফর বলেন, চেয়ারম্যান নির্বাচিত হবার পর কবির হোসেন ও তার চাচা ইরফান আলী প্রায় এক বছর আগে বিভিন্ন স্কুলে চাকরি দেওয়ার কথা বলে চান্দালী বিশ্বাসের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার ও ইসলাম মিনের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা নেয়। কিন্তু আজও চাকরি দিতে পারেনি এবং টাকা ফেরত দেয়নি।
অন্যদিকে তারা জমি দখলের ভয়ভীতি দেখিয়ে ইউনুস আলী, ওলিয়ারসহ বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমাণে চাঁদা আদায় করে আসছে। সংবাদ সম্মেলন থেকে এসব সমস্যার সমাধানে ও জড়িতদের শাস্তির দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলাম মিনে, বাগুটিয়া গ্রামের আবু জাফর মুন্সী, আবু জাফর মন্ডল, চান্দালী বিশ্বাস, মনিরুল মন্ডল, ইউনুস আলী, ও তৈয়বুর রহমানসহ আরও অনেকে।
You must be logged in to post a comment.