প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের মাননীয় এম.পি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বি এম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, ষড়যন্ত্রকারীদের আওয়ামীলীগে ঠাঁই নেই। অযথা নৈরাজ্য সৃষ্টি করে, অপরাজনীতি করে, অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করে নাসিরনগরের আওয়ামীলীগে ঠাঁই নেই। নাসিরনগরের মানুষ সুষ্ঠ রাজনীতি পছন্দ করে।

আব্দুল মোনায়েম কায়কোবাদের সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দীন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন।
এ সময় নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু, দপ্তর সম্পাদক ও সাংবাদিক সুজিত চক্রবর্তী, প্রচার সম্পাদক লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুনজ্যোতি ভট্টাচার্য, সাবেক ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ফারুকুজ্জামান ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান ছোঁয়াব আহমেদ হৃতুল, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোজাম্মেল হক জোড়ান, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরুদ্দিন রানা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা কাজল জ্যোতি দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.