ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা চত্বরে দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী উপজেলা চত্বরে মেলার আয়োজন করে রাণীশংকৈল উপজেলা প্রশাসন এখানে সরকারি-বেসরকারি মোট ১৮ টি স্টল বসানো হয়।
গত ২৮ মার্চ রবিবার রাত ৯ টায় সেমিনার, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রানীশংকৈলের শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাচিত হয় কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকারসহ উপজেলার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন আমি আমার এই পুরষ্কার অর্জন করেছি একমাত্র আমার উপজেলার কৃষকদের জন্য তাই আমি তাদেরকেই আমার এই পুরস্কার উৎসর্গ করলাম।
You must be logged in to post a comment.