মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর সরকারি কলেজের(সাবেক শ্রীপুর ডিগ্রী কলেজ) বায়োলজি শিক্ষক ভৌমিক (ইন্ডেক্র নং-৩০৭৭০৯৭) এর বিরুদ্ধে ভুয়া নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্ত হয়ে প্রতিমাসে সরকারি বেতন ভোগ করার অভিয়োগ পাওয়া গেছে। জানা যায় শ্রীপুর ডিগ্রী কলেজের গত ৩০/০১/২০০৩ খ্রীঃ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বায়োলজি বিষয়ে শিক্ষক পদে কোন নিয়োগ ছিলো না।
সেখানে নিয়োগ ছিলো ইংরেজী,মনোবিজ্ঞান ,গার্হস্থ অর্থনীতি,পদার্থ,রসায়ন,গণিত,উদ্ভিদবিদ্যা,প্রাণীবিদ্যা,পরিসংখ্যান ভুগোল ও সমাজকল্যাণ বিষয়ে শিক্ষক নিয়োগ করা হইবে। বায়োলজি বিষয়ে শিক্ষক পদে কোন নিয়োগ না থাকলেও শংকর কুমার ভৌমিক বিধি বহির্ভুকভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বায়োলজি শিক্ষক পদে নিয়োগের ভুয়া কাগজপত্রের মাধ্যমে বায়োলজি শিক্ষক হিসেবে এমপিও ভুক্ত হয়ে বর্তমানে সে প্রতিমাসে ৩০,১২৩/= টাকা সরকারি বেতন ভোগ করছেন।সম্প্রতি শ্রীপুর সরকারি কলেজে (আমরা করবো জয় ২) নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। উক্ত ম্যাগাজিনটিতে উপদেষ্টা রয়েছে অত্র কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।সে ম্যাগাজিনটির ০৯ নং পাতায় শিক্ষক পরিচিতিতে শংকর কুমার ভৌমিকে ডিগ্রী পর্যায়ে প্রাণী বিজ্ঞান প্রভাষক বলা হয়েছে।কিন্তু গত ১৯/১২/২০০৩ খ্রীঃ তারিখে অত্র কলেজের প্রাণীবিদ্যা বিষয়ের শিক্ষক নিয়োগ পরিক্ষার ফলাফলে ১ম ২য় ও ৩য় স্থান প্রাপ্ত প্রাথীর মধ্যে শংকর কুমার ভৌমিকের কোন নাম নাই।
সেখানে নাম রয়েছে মিসেস সিনিগ্ধা কুন্ডু,মিসেস প্রমিলা গোস্বামী ও আফরোজা খানম।যাহা গত ২৪/১২/২০০৩ খ্রীঃ তারিখে শ্রীপুর ডিগ্রী কলেজ (বর্তমান শ্রীপুর সরকরি কলেজ) গভানিং বডির সভায় অনুমোদিত হয়েছিল।শ্রীপুর সরকারি কলেজে বর্তমানেও এমপিও এর ভিত্তিতে বেতন প্রদান করা হচ্ছে কিন্তু প্রতিমাসের এমপিও সিটে প্রদত্ত নিতীমালা মানা হচ্ছে না।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (কলেজ ৩) ও উপ-পরিচালক (কলেজ ২) সাক্ষরিত প্রত্যেক মাসের এমপিও সিটে প্রদত্ত বেতন প্রদানের নিতীমালায় বলা হয়েছে যদি কোন শিক্ষক কর্মচারি রীতি শুদ্ধভাবে নিয়োগপ্রাপ্ত না হয়ে এমপিও ভুক্ত হয়ে থাকেন তা হলে সে সকল শিক্ষক কর্মচারির বিল প্রনয়ন ও বেতন প্রদান করা যাবে না ।এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি এর জন্য দায়ী থাকবেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এ ব্যাপারে যথাযত ব্যাবস্থা গ্রহন করার জন্য এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছেন।