মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাহরিয়ার রাফিন। নিজের মোবাইল হারিয়ে শ্রীপুর থানায় উদ্ধার করতে আবেদন করেন।
কিন্তু মোবাইল উদ্ধার না হওয়া এবং তার ব্যবহৃত সিমকার্ড দিয়ে মোবাইল ব্যবহারকারী রাফিনের সাথে কথা বললে রাফিন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদের কাছে জানতে চাই তার হারানো মোবাইল পাবে কি না?
এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদের নির্দেশে শ্রীপুর থানা পুলিশ প্রযুক্তির সহযোগীতায় রাফিনের মোবাইলের অবস্থান নিশ্চিত করে ফরিদপুর উপজেলার সদরপুরে। একই সাথে মোবাইলে সচল নতুন নাম্বার ও শনাক্ত করে পুলিশ।
ঘটনাটি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে জানালে তিনি মোবাইল ব্যবহারকারীর সাথে কথা বলে জানতে পারেন মোবাইলটা ৩ হাজার টাকায় কেনা। তবে তিনি মোবাইল ব্যবহারকারীকে মোবাইল মাগুরার শ্রীপুর থানায় পৌঁছে দিতে বলেন।
এদিকে আজ রাফিনের মোবাইল ব্যবহারকারী ইদ্রিস মোবাইল শ্রীপুর থানায় পৌঁছে দিলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ মোবাইলটি রাফিনের হাতে তুলে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদ বলেন, মোবাইলটি হাতে পেয়ে ছেলেটির মুখে যে হাসি দেখেছি, তা নিজ চোঁখে না দেখলে কেউ অনুধাবন করতে পারবে না। ছোট ছেলেটির কচি মুখের হাসি, আমাকে বিমোহিত করছে। পুলিশ বাহিনীর সদস্য না হলে হয় তো এটা সম্ভব হত না। সন্তান সমান অবুঝ ছেলেটির মুখের হাসি দেখতে পেয়ে, আমি অভিভুত, গর্বিত।
You must be logged in to post a comment.