শ্রীপুর উপ‌জেলা কৃষক লী‌গের নব গ‌ঠিত কমিটির দলীয় কার্যালয়ের শুভ উ‌দ্বোধন

মহসিন মোল্যা,মাগুরা
বুধবার, ১৯ মে, ২০২১, ৪:১৪ অপরাহ্ন

 

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষকলীগের নব গঠিত কমিটির দলীয় কার্যালয় উদ্বোধন হয়েছে। আজ ১৯ মে বুধবার সকালে বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি মোঃ মাকসুদুল ইসলাম উপস্হিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মোঃ মিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উ‌দ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, মাগুরা জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মাইনুল ইসলাম পলাশ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু।

এছাড়াও কৃষকলী‌গের মাগুরা জেলা ও শ্রীপুর উপ‌জেলা শাখার নেতৃবৃন্দ এবং শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ