শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপন

মহসিন মোল্যা,মাগুরা
শনিবার, ১১ জুলাই, ২০২০, ৪:৫৩ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ (১১ জুলাই) শনিবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ২০০ টি ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আলী নূর রহমান, সহ-সভাপতি এরশাদ হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি শফিউজ্জামান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক অমিত কুমার, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সহ-সাংগঠনিক শাওন হোসেন, দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আকিদুল মোল্যা প্রমূখ।

এ সময় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলী নূর রহমান বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ভাইয়ের নির্দেশে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ উপজেলার বিভিন্ন স্থানে ২০০ টি ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগানো হয়েছে। স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কিছুদিন আগে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়েছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ