মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।।
You must be logged in to post a comment.