শ্রীপুরে ৮০ জন গ্রাম পুলিশ পেলেন ওসির উপহার

মহসিন মোল্যা,মাগুরা
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৭:৩২ অপরাহ্ন

থানার পুলিশকে পথ দেখিয়ে আসামির বাড়ি নিয়ে যাওয়া, পঁচা-গলা লাশ টেনে পুলিশের গাড়িতে তোলা আর রাত জেগে গ্রামের বাজার পাহারা, ইউনিয়ন পরিষদে ডিউটি দিয়েই দিন চলে গ্রাম পুলিশের। গ্রামের মানুষের ভাষায় সেই নীল পোশাকের ‘চৌকিদার’ আর কাগজে-কলমে লেখা গ্রাম পুলিশের খবর নেওয়ার সময় থাকে কার?

তবে চলমান এই সংকটে ভিন্ন পরিস্থিতে আসা ঈদের আগে চৌকিদার বা গ্রাম পুলিশের পাশে দাঁড়িয়েছেন মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ। তিনি পবিত্র ঈদুল আযহা সামনে রেখে শ্রীপুর থানার প্রত্যেকটি ইউনিয়নে দায়িত্ব পালনকারী এই গ্রাম পুলিশের পাশে দাঁড়িয়েছেন।

শ্রীপুর থানার ৮টি ইউনিয়নে দায়িত্ব পালনকারী ৮০ জন গ্রাম পুলিশের সদস্যকে লুঙ্গি ও শাড়ি উপহার দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে থানা চত্বরে ৮ ইউনিয়নে গ্রাম পুলিশের ৮০ জন সদস্যের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ গ্রাম পুলিশ সদস্যদের হাতে ১ টি লুঙ্গি ও শাড়ি তুলে দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করে। এজন্যই তিনি ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেন। চলমান এই সংকটে পুলিশ নিজস্ব উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

গ্রাম পুলিশ সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার সময় পুলিশ পরিদর্শ (ওসি – তদন্ত) লিটন কুমার ঘোষ, পুলিশ উপ – পরিদর্শক হামিদুল ইসলামসহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ