শ্রীপুরে ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এবং ক্ষতিগ্রস্ত পরিারের মাঝে অর্থ সহায়তা পৌঁছে দেন এমপি সাইফুজ্জামান শিখর

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৫:৫৯ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও ত্রান সামগ্রী পৌঁছে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

আজ (৭ মে)বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ১১১ জন ভিক্ষুক, ৪০২ টি শিশুকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী, এবং আগুন-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ও বজ্রপাতে নিহত ৩ টি পরিবারের মাঝে অনুদান তুলে দেন।

উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি বলেছেন, করোনার এ মহামারীর মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের পাশে প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় এ দূর্যোগে কোন মানুষই না খেয়ে থাকবে না। সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ শ্রীপুরের এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। পরিশেষে তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ কর্ম করার জন্য বিশেষ অনুরোধ জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ