শ্রীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থির প্রতি অমানবিক আচরন,মনোনয়ন পত্র গ্রহন না করার অভিযোগ!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ মার্চ, ২০১৯, ৪:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

মাগুরা শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থি বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রতি অমানবিক আচরন এবং মনোনয়ন প্রত্র গ্রহন না করার অভিযোগ উঠেছে শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদের বিরুদ্ধে।

গত ২৬ ফেব্রুয়ারি ছিল শ্রীপুর উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকল প্রার্থি মনোনয়ন পত্র জমা দিতে পারলেও ভাইস চেয়ারম্যান প্রার্থি মোহাম্মদ জাহিদুল ইসলামের মনোনয়ন পত্র গ্রহনে অপারগতা স্বীকার করেন শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার।

এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থি জাহিদুল ইসলাম জানান,গত ২৬ ফেব্রুয়ারি শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থি হিসেবে বিকাল ৩:৩৫ মিনিটে নির্বাচন অফিসে উপস্হিত হয়ে ৪:৪৫ মিনিটে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিই।শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার আমার মনোনয়ন পত্র গ্রহন করেন।কিন্তু ২৫০ ভোটার সমর্থনের কিছু সত্যায়িত সাক্ষর অসম্পূন্ন থাকায় তিনি আমাকে সেগুলো সম্পন্ন করতে বলে,সেগুলো সম্পন্ন করার পর শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার কোন অদৃশ্য কারনে আমার মনোনয়ন পত্র জমা নিতে অপারগতা স্বীকার করেন।আমার সাথে অসৎ আচারন করেন এবং আমার মনোনয়ন পত্র গ্রহন করবেন বলে জানান।

পরে আমি বিষয়টা শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার,মাগুরা জেলা প্রশাসক,মাগুরা জেলা নির্বাচন অফিসার এবং সাংবাদিকদের অবগত করি।আমি এর সুষ্ঠু সমাধান চাই।

এই বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ বলেন,গত ২৬ ফেব্রুয়ারি শ্রীপুর উপজেলার সকল প্রার্থিদের মনোনয়ন পত্র আমি গ্রহন করি।ভাইস চেয়ারম্যান প্রার্থি জাহিদুল ইসলাম জুয়েল যথা সময়ে কাগজ পত্র ঠিক করতে ব্যর্থ হওয়ায় আমি তার মনোনয়ন পত্র গ্রহন করিনি।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৫ টার আগে কোন প্রার্থি নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে গেলে সেই প্রার্থির মনোনয়ন পত্র গ্রহন করতে নির্বাচন কমিশনের নিয়মের আওতায় পড়ে। ৫ টার আগে ভাইস চেয়ারম্যান প্রার্থি জাহিদুল ইসলাম মনোনয়ন পত্র দিতে এসেছিল কি না জানতে চাইলে তিনি ৫ টার আগে অফিসে আসার কথা স্বীকার করেন।

এ বিষয়ে মাগুরা জেলা নির্বাচন অফিসার বলেন, আমি এ বিষয়টা পরে জানতে পারলাম।এখানে প্রার্থির মনোনয়ন পত্র না নেওয়ার কোন কারন থাকতে পারেনা।নির্বাচন অফিসে চূড়ান্ত প্রতিবেদন পাঠানোর আগে এই বিষয়ে আমি অবগত হলে অবশ্যয় বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করতে পারতাম।এখন আমরা যদি ব্যর্থ হই তাহলে প্রার্থি হাইকোর্টে রিট করলে প্রার্থিতা পেতে পারেন।

বিষয়টা বেশ কয়েকদিন ধরে ফেসবুক মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন জার্মান কেন্দ্রীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সভাপতি রায়হান চৌং, বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সহ-সভাপতি ও মাগুরা জেলা শাখার সভাপতি মহসিন মোল্যা,বাংলাদেশ কেন্দ্রীয় শাখার যুগ্ম-সাধারন সম্পাদক ও মাগুরা জেলা শাখার সাধারন সম্পাদক জাকির হোসেন রাজু ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে জাহিদুল ইসলাম জুয়েলের প্রার্থিতা বহাল ও অবিলম্বে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদের অপসরনের দাবি জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ