শ্রীপুরে গ্রীণ মুভমেন্টের শ্রীপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ৯:৫০ অপরাহ্ন

মহসিন মোল্লা, মাগুরা।।

রবিবার (১১ নভেম্বর) মাগুরা শ্রীপুর উপজেলার গোয়ালদা বাজারে গ্রীণ মুভমেন্টের শ্রীপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন  করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও গ্রীণ মুভমেন্ট সদস্য সচিব অধ্যাপক জনাব মুসাফির নজরুল।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গ্রীণ মুভমেন্ট বাংলাদেশ শাখার চেয়ারম্যান জনাব বাপ্পী সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সভাপতি জনাব মহসিন মোল্যা,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন রাজু সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রীণ মুভমেন্ট শ্রীপুর উপজেলা শাখার সমন্বয়ক জনাব মুজাহিদ শেখ।

এ সময় বক্তরা পরিবেশ সংরক্ষনের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ