শ্রীপুরে করোনা পজেটিভ ব্যক্তিবর্গের মাঝে পুলিশ সুপারের উপহার সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৫ জুন, ২০২০, ১:৩১ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুরে করোনা আক্রান্ত আইসোলেশনে থাকা ব্যক্তিবর্গের মাঝে
মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার খাঁন মোহাম্মদ রেজোয়ান (পিপিএম) এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৪ জুন রবিবার মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামের করোনা পজেটিভ ব্যক্তিবর্গের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় মাগুরা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের এই ক্রান্তিকালে মাগুরা জেলা পুলিশ আবারো প্রমাণ করলো,”পুলিশ জনগনের বন্ধু।”

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, মাগুরা জেলা পুলিশ সুপার স্যারের উদ্যোগে শ্রীপুরে করোনা আক্রান্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্যারের এই মহতী উদ্যোগকে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে সাধুবাদ জানাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ