শ্রীপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সংসদ সদস্যের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ৫:০৩ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫ কেজি চাউল এক কেজি ডাউল এক কেজি তেল ২ কেজি আটা ও নগদ ৫০০ টাকা। দুই শতাধিক ইমাম সাহেবকে ইমাম সাহেবকে মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখরের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষার শিক্ষকসহ মসজিদে কর্মরত ২ শতাধিক অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে ।

আজ ২২ এপ্রিল বুধবার সকালে সামাজিক দুরত্ব বাজায় রেখে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর উপজেলার শেখ রাসেল মিনি ইস্টিডিয়ামে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহামুদুল গণী শাহীন. উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর , শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিত , উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন , ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা জেলার সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান. শ্রীপুর উপজেলা ফিল্ড অফিসার মোঃ বুরহান উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম রেন্টু, সম্পাদক আমজেদ হোসেন প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণের সময় মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন,মাগুরায় আজই প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। ঐ গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়েছে। প্রশাসন তৎপর রয়েছে । আপনারা সবাই ঘরে থাকুন এবং সুস্থ থাকুন । মহান আল্লাহর নিকট দোয়া করুন যাতে আমরা সবাই ভাল থাকি । আমি জানি করোনা ভাইরাসের কারনে আপনাদের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পাশ হতে বিলম্ব হওয়ায় ৪ মাস যাবৎ বেতন পাচ্ছেন না। তবে প্রকল্প পাশ হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কিছু দিনের মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ