মাগুরার শ্রীপুরে গত ৮ মে বুধবার ও ৯ মে বৃহস্পতিবার ২ দিনের অভিযানে ইজিবাইক চোরাই সিন্ডেকেটের ৪ সদস্য আটক, ৮ টি ইজিবাইক উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো, মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের হাটশ্রীকোল গ্রামের ইমরান জোয়ার্দ্দার (৩০), আকিদুল বিশ্বাস (৪০), দাইরপোল গ্রামের লিটন বিশ্বাস (৩০) এবং একই উপজেলার আমতৈল গ্রামের হাশেম (৪৫)।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম স্যারে কঠোর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, তারেক আল মেহেদি এবং শ্রীপুর থানার এসআই দিপকের নেতৃত্বে গঠিত চৌকস টিম মাগুরায় বিভিন্ন সময় চোরাই ইজিবাইক উদ্ধারের নামে। ইতিমধ্যে শ্রীপুর থেকে ৮ টি চুরিকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এবং ইজিবাইক চুরি ও ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছি। অভিযান চলমান রয়েছে। এবং এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
You must be logged in to post a comment.