মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অর্ধশত জন্ম বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আজ ২৭ জুলাই সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলা আওয়ামীগের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কবির হোসেন মোল্যা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলী নূর রহমান মোল্যা, উপজেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা জোয়ার্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ এরশাদ মোল্যা, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্যা, সহ-সভাপতি মোঃ রিপন হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক সাওন হোসেন, দপ্তর সম্পাদক শফিউল্লাহ্ কর্নেল সহ আরো অনেকেই।
You must be logged in to post a comment.