সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী বিজিবি ক্যাম্প ও ফরেষ্ট অফিসে যাওয়ার রাস্তাটির বেহাল দশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী। কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ী হতে কৈখালী বিজিবি ও ফরেষ্ট অফিসে যাওয়া আসার রাস্তাটি দীর্ঘ কয়েক যুগ ধরে বেহাল দশা। আজও পর্যন্ত উন্নয়নের ছোয়া লাগেনি রাস্তাটির। বিষয়টি যেন দেখার কেহ নাই। সরজমিনে দেখা যায়, উক্ত রাস্তাটি কাঁচা ও মাঝে মধ্যে ইটের সোলিং যা চলাচলের জন্য একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় ও ছোট ছোট পুকুরে পরিনত হয় এবং চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
বাংলাদেশ সরকার দেশকে ডিজিটাল হিসাবে রুপান্তরিত করার জন্য আপ্রান চেষ্টা করছে, যখন দেশের অধিকাংশ রাস্তাঘাট কার্পেটিংসহ সংস্কার হচ্ছে। কিন্তু অতিব দুঃখের বিষয় এ রাস্তাটি দীর্ঘ কয়েক যুগ ধরে উন্নয়নের বিন্দুমাত্র ছোয়া লাগেনি। কৈখালী ইউনিয়নটি উপকূলবর্তী এলাকা। প্রতি বছর ঝড়, জলোচ্ছাসে ক্ষতিগ্রস্থ হয়। এ সময়ে রাস্তার বেহাল দশার কারনে সঠিক সময়ে মানুষসহ পশু পাখিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। অপর দিকে বিজিবি ক্যাম্প ও ফরেষ্ট অফিসে কর্মকর্তা কর্মচারীরা এ রাস্তা দিয়ে ভাল ভাবে চলাচল করতে পারে না। যার ফলে অপরাধি চক্র তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে। চোরাকারবারিরা এ সুযোগকে কাজে লাগাতেও হেলা করছে না। এলাকাসী জানায়, দীর্ঘ কয়েক যুগ ধরে রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় আছে।
চেয়ারম্যান, ইউপি সদস্যরা ভোটের আগে রাস্তাটি সংস্কার করা আশ্বাস প্রদান করলেও ভোটের পরে তাদের আর খোজ থাকে না। অনেকে জানান, স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারনে রাস্তাটি সংস্কার হয় না। এ বিষয়ে কৈখালী ইউনিয়নবাসীর প্রানের দাবি অতি দ্রুত যাতে রাস্তাটি সংস্কার করা হয় তার জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
You must be logged in to post a comment.