শৈলকুপায় মুক্তিযোদ্ধা বুলবুলের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৫ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ প্রতিনিধি: গেরিলা বাহিনীর সদস্য, পাবলিকহল ও লাইব্রেরীর সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বুলবুলের স্মরণে দোয়া মাহফিল ও আলোচা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মরহুমের নিজ বাসভবন ঝিনাইদহের শৈলকুপার কোর্টপাড়ায় এ অনুষ্ঠান হয়। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা, মেয়র কাজী আশরাফুল আজম, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম, উপজেলা কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা বুলবুলের ভাই সাবেক ভাইস চেয়ারম্যান জাহীদুন্নবী কালু, মাওলানা আশরাফ হোসেন, থানা মসজিদের পেশ ঈমাম, বন্ধুবান্ধব সহ মরহুমের অসংখ্য গূণগ্রাহী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম হাফেজ মো: ফয়জুল্লাহ।

প্রসঙ্গত মুক্তিযোদ্ধা রেজাউল করিম বুলবুল গত ২২শে আগষ্ট ঈদুল আযহার দিনে ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ