শৈলকুপায় ফুটবল খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ, ৭ খেলোয়াড় হাসপাতালে

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৩৪ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ফুটবল খেলা চলা কালে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন খেলোয়াড় হামলা-পাল্টা হামলায় আহত হয়েছে। আহতদের মধ্যে ৭জন কে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে অনুর্ধ- ১৭ এর ইউনিয়ন পর্যায়ের খেলায় শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে এ সংঘর্ষ বাধে । এ ঘটনায় খেলাটি সাময়িক স্থগিত ঘোষনা করা হয় ।
জানা গেছে, শৈলকুপা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট প্রতিযোগীতায়   উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা অংশ গ্রহণ করছে।টুর্ণামেন্টে আজ রোববার মুখোমুখি হয়েছিল শৈলকুপা পৌরসভা একাদশ ও ১৩নং উমেদপুর ইউনিয়ন একাদশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খেলার প্রথমার্ধে পৌরসভা একাদশ ১-০ গোলে এগিয়ে যায় । বিরতির পর খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি শুরু। একপর্যায়ে কিল-ঘুষিসহ হামলার শিকার হয় উমেদপুর একাদশের এক খেলোয়াড়। এসময় পৌরসভা একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষারকে লাল কার্ড দেখিয়ে রেফারী নিয়ম অনুযায়ী তাতে মাঠ থেকে বের করে দেন। এরপর উভয় দলের খোলোয়াড় মাঠের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় । দর্শকরা আতঙ্কে দৌড়ে নিরাপদে সরে যায়। খেলা সাময়িক স্থগিত ঘোষনা করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে খেলায় আর ফিরে আসেনি উমেদপুর ইউনিয়ন একাদশ। এরপর রেফারী শৈলকুপা পৌরসভা একাদশ কে বিজয়ী ঘোষনা করা হয় । বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের আজ রোববারের খেলায় রেফারী ছিলেন আখতারুজ্জামান ।
এদিকে খেলার মাঝে এমন অপ্রীতিকর ও সংঘর্ষের ঘটনা সম্পর্কে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরী মিটিং এ থাকায় তিনি ঘটনার সময় ছিলেন না তবে তিনি বলছেন যে, এমন অপ্রীতিকর ঘটনার সাথে যারা জড়িত বা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। খেলা খেলার নিয়মেই চলবে। আমরা একটি মিটিং ডেকেছি, সেখানে সব বিষয় বিস্তারিত আলোচনা হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ