শৈলকুপায় প্রতিবন্ধি সন্তান নিয়ে বিপাকে প্রতিন্ধি পিতা

এম এ কবীর, ঝিনাইদহ
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৪:২১ অপরাহ্ন

নাম সুহায়বা। বয়স মাত্র তিন বছর। মিষ্টি চেহারার শিশু কন্যাটি তোতা পাখির মতো কথা বলে। হাত-পা ছাড়াই জন্ম তার।  পিতা বিপ্লব শেখ নিজেও বাক প্রতিবন্ধি। রাজমিস্ত্রির জোগালের কাজ করে সংসার চালান।

তবে বাক প্রতিবন্ধি হওয়ায় বেশির ভাগ সময় থাকেন কর্মহীন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে শিশু সুহায়বার জন্ম। দরিদ্র বাক প্রতিবন্ধি বিপ্লব শেখ ফুটফুটে সুন্দর এই কন্যা শিশুটি নিয়ে পড়েছেন বিপাকে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বিপ্লব শেখের নিজের কোনো জমি নেই। এই দম্পত্তির ৭ বছরের আরেকটি কন্যা রয়েছে।

শিশুটির মা চুমকি বেগম জানান, জন্ম থেকেই তার মেয়েটি প্রতিবন্ধি ৬ বছর বয়স না হওয়ার কারনে তার ভাতা হচ্ছে না। বেশির ভাগ সময় দুই কন্যা নিয়ে অর্ধাহারে দিন কাটায় পরিবারটি। সমাজের বিত্তবানদের কাছে পরিবারটি আর্থিক সহায়তা চেয়েছে। এ ব্যাপারে শৈলকুপার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, শিশুটি আমি দেখেছি তবে তার বয়স ৬ বছর না হওয়া পর্যন্ত তাকে কোনো ভাতা দেয়া যাচ্ছে না। অসহায় পরিবারটি পাশে দাড়াতে রয়েছে নগদ একাউন্ট নং ০১৭৯২৪৮৫৭৪০।  মোবাইল নাম্বারটি প্রতিবন্ধি শিশুটির মা চুমকি বেগমের।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা জানান, সত্যিই শিশুটির দিকে তাকালে চোখ ফেরানো যায় না। আমার দপ্তর থেকে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে। ঘর বরাদ্দের বিষয়ে তিনি বলেন, তালিকা অনুযায়ী সব ঘর বরাদ্দ হয়ে গেছে। তবে তিনিও এই পরিবারটির পাশে দাড়াতে সমাজের বৃত্তবানদের প্রতি আহব্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ