শৈলকুপায় দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২৫, আটক ৬

এম এ কবীর, ঝিনাইদহ
বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৭:০৪ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রামের মতিয়ার রহমান ও সাইদুর রহমানের দুটি সামাজিক দল রয়েছে। দুজনই আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন। বেশ কয়েকদিন আগে সাইদুরের সমর্থক হযরত আলী একটি খাট বানাতে দেয় মতিয়ারের সমর্থক রোনা মিস্ত্রীর কাছে।

খাট তৈরী ও টাকা পরিশোধ নিয়ে সকালে হযরত ও রোনা মিস্ত্রীর মাধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের ২৫ জন আহত হয়।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অবস্থা স্বাভাবিক রাখতে  এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ