শৈলকুপায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এম এ কবীর, ঝিনাইদহ
মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৬:৪৯ অপরাহ্ন

ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় মাদক বিরোধী অভিযানে  ৮৯ পিচ ইয়াবাসহ বকুল জোয়ার্দ্দার (৪৫) ও সাহেব আলী (৩৬) নামে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গ্রেফতারকৃতরা হলেন শৈলকুপার শেখাপাড়া গ্রামের তোয়াক্কেল জোয়ার্দ্দারের ছেলে বকুল জোয়ার্দ্দার ও ইয়াকুব আলীর ছেলে সাহেব আলী ।

এ সময় তাদের কাছ থেকে ৮৯ পিচ ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল সেট এবং তিনটি মোবাইল সীম উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সিপিসি-২, র‌্যাব-৬ এই অভিযান পরিচালনা করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ