শৈলকুপায় আ’লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন গ্রেফতার ৫

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯, ৭:০২ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এ রাজু ও যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

সোমবার রাতে টি এ রাজুর সমর্থকরা আসাদকে মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মঙ্গলবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আহতদের মধ্যে ভাটই গ্রামের আমজাদ মোল্লার ছেলে আজগর আলী (২১), আব্বাস মোল্লার ছেলে বাবলু মোল্লা (৩৯), বিলায়েত আলী মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৫০), বেলায়েত আলী মোল্লার ছেলে আতিয়ার রহমান (৬০), আব্বাস মোল্লার ছেলে জবেদ আলী (৪৫), গনি মন্ডলের ছেলে মহন মন্ডল (৪৪), আদীল উদ্দীনের ছেলে লাল চাঁন (৫৫), আব্দুল রহিম তরফদারের ছেলে দেলোয়ার হোসেন (৪৫)কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শৈলকুপা থানার ওসি কাজী আইয়ূবুর রহমান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ