শাহনেওয়াজ সুমন , ঝিনাইদহ।।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ৫ নং কাচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে শুক্রবার বেলা ১১ টার দিকে আওয়ামীলীগের দু‘গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে ।
এ সংঘর্ষে ১০ টি বাড়ীঘর ভাংচুরসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় ২ ঘন্টাব্যাপি চলা এ সংঘর্ষ শৈলকুপা থানার ওসি (তদন্ত) কামাল ও কাচেরকোল তদন্তকেন্দ্রের ইনচার্জ রকিব হাসানের ভুমিকায় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। জানা গেছে, কাচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে মন্ডল ও বিশ্বাস গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার ঈদের দিন সকালে ঈদগাহ সাজানো বেলুন ফুটানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় । তারই জের ধরে শুক্রবার বেলা ১১ টার সময় দু‘গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্র-সস্ত্র ঢাল-সড়কি, রামদা, ইটপাটকেল’সহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
এ ব্যাপারে শৈ্লকুপা থানার ওসি আয়াবুর রহমান জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ সংঘর্ষের ঘটনায় ঝিনাইদহ জেলা সহকারি পুলিশ সুপার তারেক মেহেদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।