শেরপুর(বগুড়া)প্রতিনিধি ।।
বগুড়ার শেরপুরের সুকানগাড়ি ব্রীজ(ফয়েজ মার্ডার ব্রীজ) এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে শেরপুর থানা পুলিশ ৮ ফেব্রুয়ারি শনিবার রাতে ৬ জন আন্ত:জেলা ডাকাতকে আটক। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. মোশারফ হোসেন(৩৭), মো. তছলিম উদ্দিন (৪৩), মো. জহুরুল ইসলাম(২৮), মো. আলতাফ হোসেন(৪২), মো. জাহিদ হাসান(২৯) ও মো. মুঞ্জুরুল ইসলাম(৪০)।
শেরপুর থানা পুলিশসুত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার পিচুরি গ্রামের মৃত কাদের মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন, সদর উপজেলার উত্তর টারোটিয়া গ্রামের মৃত নয়ন খানের ছেলে জহুরুল ইসলাম, অলোয়াতারিনী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আলতাফ হোসেন, কায়েগমারা গ্রামের মৃত জুলহাসের ছেলে জাহিদ হাসান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে মো. তছলিম উদ্দিন ও সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কুড়িপাড়া গ্রামের মো. আফছার আলীর ছেলে মুঞ্জুরুল ইসলামসহ ১০-১২ জন ডাকাত একত্রিত হইয়া মির্জাপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের সুকানগাড়ি (ফয়েজ মার্ডার ব্রীজ) এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(শেরপুর সার্কেল) গাজিউর রহমান গোপন সংবাদ পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ ফেব্রুয়ারি শনিবার রাত দেড় টার দিকে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় উক্ত ৬ ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মোট্টা ন ১৭-১০৮০), দুইটি লোহার তৈরী হাসুয়া, একটি লোহার পাইপ, দুইটি লোহার রড, সিধ কাটার যন্ত্র, একটি বোল্ট কাটার, লাইলোনের রশি উদ্ধার করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আন্ত:জেলা ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.