শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা ছাত্রলীগের আনন্দ মিছিল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩৩ পূর্বাহ্ন

মাছুরা হাসান টুনি, চুয়াডাঙ্গা।। 
বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন‌ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সংস্থা দ্যা ষ্ট্যাটিসটিক্স, অভিনন্দন মমতাময়ী মা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আর এই উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান হাসান জোয়ার্দ্দার অনিক ভাইয়ের নির্দেশে সকাল ১০টায় সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সরকারি কলেজ ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের বকুল তলায় ছাত্রলীগ টেন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনদরদী জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষ এবং জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃসাহাবুল হোসেন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি,সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন,সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান ও সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ।
উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের অন্যতম নেতা শিমুল লস্কর,সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল,সোয়েব রিগান,সদর থানা ছাত্রলীগের অন্যতম নেতা রেদওয়ান আহম্মেদ রানা,মোমিন,টোকন,হোস্টেল ছাত্রলীগ নেতা জুয়েল রানা,আলিফনুর,ইসরাইল,রবিন,মিরাজ,সাদ্দাম,রুদ্র,কলেজ ছাত্রলীগ নেতা হিরক,স্বাধীন,রিমন,রাতুল,আকাশ,আলামিন,মিঠুন,রাব্বি,শাওন,ফিরোজ,বিপুল,পাভেল,অভি,তাজ,মেশা,সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ,পৌর,জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান হিমেল।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ