শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

মেহেরপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৩:১৪ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ খাবার বিতরণ করা হয়।

মেহেরপুর পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের হাতে খাবার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজু, ইউনুস আলী আল, আল মামুন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ