ঝিনাইদহ সড়কে শৃঙ্খলা ফেরাতে যেখানে সেখানে অটোরিকশা, ইজিবাইক, রাস্তার দু’পাশে মার্কেট বা শপিংমলের সামনে গাড়ি পার্কিং বন্ধে প্রচার অভিযানে নেমেছে কালিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জের মেইন বাসস্ট্যান্ড সহ মধুগঞ্জ বাজার এলাকায় এ সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। কালিগঞ্জ থানার (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এ প্রচার অভিযানের নেতৃত্বে দেন। জনসচেতনতার লক্ষ্যে তিনি ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল যাত্রীদের সাথেও কথা বলেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, শহরে ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানযট নিরসনের লক্ষ্যে এ প্রচারনা চালানো হচ্ছে। আগামীকাল শনিবার থেকে আমরা অভিযানে নামবো। এ অভিযান চলামান থাকবে।
প্রচার অভিযানে থানা পুলিশের কর্মকর্তা সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.