শুরুর আগেই দর্শনার্থীর ভীর, প্রস্তুতি শেষের পথে, শনিবার আনুষ্টানিক উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ৯:০৮ অপরাহ্ন

জান্নাতুন রুপা, মোংলা বাগেরহাট।।

আগামী শনিবার (২৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে বাগেরহাট জেলার দ্বিতীয় বৃহতম শত বছরের ঐতিহ্য বহনকারী মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ(রঃ) পূর্ণ্যভুমিতে ৫ দিন ব্যপি মেলা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে ভক্ত ও আসেকানেরা। পহেলা মার্চ  সন্ধ্যা থেকে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত আসেকেরা সারা রাত জেগে অর্থাৎ (জাগরণ) এর ম্যাধমে এ উৎসব পালন করবেন। মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত। ইতিমধ্যে মেলা  কমিটি ও মাজার পরিচালনা কমিটি মেলা সু্স্থভাবে পরিচালনার বিষয় প্রস্তুতি মূলক সভা সহ বিশেষ কমিটি গঠন করেছে।

দূর-দূরান্ত থেকে হাজারো ভক্তদের মিলন মেলায় পরিণত হবে এই পুরো এলাকা বলে মনে করছেন স্থনিয়রা। এদিকে সৌন্দর্য বর্ধনে গোটা মেলার মাঠ জুড়ে শোভা পাচ্ছে লাল নীল বাতির লাইটিং। মেলায় আইনশৃংখলা কোন ভাবেই যেন বিঘ্নিত না ঘটে সেই দিক কড়া নজরে থাকবে পুলিশ সহ সাদা পোষাকে

গোয়েন্দার সদাস্যরা। এদিকে মেলায় বিশৃংখলা রোধে

গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে ২০ টি সি,সি ক্যামেরা। সর্বক্ষ্নিক  মেলা উৎযাপন কমিটি ও প্রসাশন মনিটরিং করবে। এদিকে এই বছরের মেলায় বিশৃংখলা রোধে কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছে মেলা উৎযাপন কমিটি সভাপতি মোল্য মোঃ তারিকুল ইসলাম।  মেলায় দর্শনার্থীর সংখা গতবারের

তুলনায় এবার বহুগুণে বৃদ্ধি পাবে বলে মনে করছেন মেলা উদযাপন কমিটি। এ বিষয় মেলা উৎযাপন কমিটির সভাপতি চাঁদপাই ইউপি চেয়ারম্যান জানান মেলায় বিশৃংখলা রোধে প্রশাসন সহ আমাদের কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর  নিরাপত্তা ব্যাবস্থ।

এদিকে মেলায় প্রবেশ দুই প্রধান গেইটে থাকবে দর্শনার্থী নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা মেলায় কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে সর্বদা প্রস্তুত থাকছে মেলা উৎযাপন  কমিটি।

এবার মেলায় দুরের দর্শনার্থী দের বিরম্বনা নিরাশনে থাকছে মেলার প্রধান দুই ফটকে গাড়ি পার্কিং এর বিশেষ ব্যাবস্তা। উল্লেখ্য, ইতিহাসের ভাষ্যমতে ৫০০ বছরের ও বেশি সময় ধরে প্রতি বছর চাঁদপাই পীর মেছেরসাহ (র) এর সমাধী স্থল পদদেশে চলে আসছে এ মেলা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ