প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার ( ব্রাহ্মণবাড়িয়া)।।
আজ আমাদের সকলের প্রিয় মুখ বাংলাদেশ শিক্ষা জাতীয়করণ পরিষদ-এর প্রতিষ্ঠাতা-সভাপতি এবং শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর-এর সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ অলি আজাদ স্যারের তিপ্পান্ন তম জন্মদিন।
তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান-শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের কল্যাণে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। তাঁর স্বপ্ন নিশ্চয়ই একদিন বাস্তবায়ন হবে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে এবং শিক্ষক-কর্মচারীরা পেনশন সুবিধা পাবেন। তাঁর সংগঠনের অন্যতম এবং সকলের প্রাণপ্রিয় শ্লোগান- “আর নয় কর্তন, এবার চাই পেনশন”।
তিনি শিক্ষা ও শিক্ষক নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে দেশের বিভিন্ন সংগঠন থেকে- ভাষা সম্মাননা পদক, একুশে সম্মাননা পদক, ইনোভেটিভ প্রতিষ্ঠান প্রধান, স্বাধীনতা সম্মাননা পদক পেয়েছেন। সদালাপী এই শিক্ষক বন্ধু’র জন্মদিনে আমরা তাঁর সুখ, সমৃদ্ধি এবং সুস্থতা কামনা করছি।
You must be logged in to post a comment.