জসীম উদ্দি, বরগুনা।।
বরগুনা তালতলী শুভসন্ধ্যায় পায়রা নদী থেকে অজ্ঞাত এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০১ এপ্রিল) দুপুর২ টার দিকে অজ্ঞাত এ শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানান,উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে স্থানীয় কিছু শিশুরা সকালে সৈকতের পাড়ে খেলাধুলা করতে এসে ১০ বছরের এক অজ্ঞাত শিশুর লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে ১০-১২ বছরের ছেলে শিশুর ভাসমান লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
You must be logged in to post a comment.