শুদ্ধাচার পুরুস্কার ২০২৩ পেলেন ঝিনাইদহের কৃতি সন্তান মনজু

স্টাফ রিপোর্টার
বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১১:১৯ অপরাহ্ন

সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে শুদ্ধাচার পুরুস্কার ২০২৩ মনোনীত হলেন ঝিনাইদহের কৃতি সন্তান নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম. সালাউদ্দিন মনজু।

বুধবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের জেলা মঞ্জুরুল হাফিজ তাঁর হাতে শুদ্ধাচার পুরস্কার ২০২৩ তুলে দেন।

১৭ এপিল ২০২২ তারিখে জসপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তিনি আগামী ৫ জুন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

তিনি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন ২০২০-২০২১ এ ঢাকা জেলায় উপজেলা নির্বাহী অফিসার (অফিস প্রধান) হিসেবে শুদ্ধাচার পুরুস্কারে মনোনীত হন।

মনজু ৩১তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন।

সালাউদ্দীন মনজু যুদ্ধকালীন ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার ডেপুটি কমান্ডার (মুজিব বাহিনী), বর্তমান ঝিনাইদহ জেলা ইউনিট কমান্ডের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহকারী কমান্ডার ও সাবেক জেলা প্রাথমিক শিক্ষা মনিটরিং কর্মকর্তা জনাব, মোঃ মছির উদ্দীন এবং মাতা মোছাঃ সালেহা বেগমের তিন পুত্রের মধ্যে প্রথম।

তিনি ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ থেকে থেকে স্টার মার্কসহ ২০০০ সালে এস.এস.সি, ঝিনাইদহ সরকারী কে.সি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচ.এস.সি এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ম্যাথ এন্ড সফটওয়ার ইঞ্জিনিয়রিং বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ