শুদ্ধভাবে  জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯, ৩:০৫ অপরাহ্ন

এইচ আর হাসু।।
ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের মাধ্যমে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ ঘটিকায়  আড়মুখী জে জে মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা ইউনিয়নের ১৭টি প্রাথমিক ও ৫টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় প্রতিযোগীতায়
 অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আড়মুখী জে জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আঃ মমিন, সহপ্রধান শিক্ষক জনাব মনিরুজ্জামান, নারায়নপুর পঞ্চপল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কাজল কান্তি বিশ্বাস, আড়মুখী দাখিল মাদ্রাসার সহসুপার জনাব মাওঃ গোলাম মোস্তফা,সহ শিক্ষক জনাব হাসানুর রহমান বিশ্বাসসহ প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রাথমিকে ২৮ নং আড়মুখী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম এবং নলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে। মাধ্যমিকে নলডাঙ্গা ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং আড়মুখী জেজে মাধ্যমিক বিদ্যালয় ও আড়মুখী দাখিল মাদ্রাসা যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ