গাজীপুরের টঙ্গীতে দরিদ্র শতাধিক বৃদ্ধা মায়েদের শীতবস্ত্র (কম্বল) দিয়েছেন যুবলীগ নেতা লুৎফর রহমান।
রবিবার (১৭ জানুয়ারি) টঙ্গীর পাগাড় হাজী মার্কেট এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লুৎফর রহমান ব্যক্তিগত অর্থায়নে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দান-বীর হিসেবে পরিচিত।
শীতবস্ত্র বিতরণকালে সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী নেতা মনু ডালী, শফিক মার্সেন্ট, আমিনুর ইসলাম জিতু, মহিলা লীগ সভানেত্রী শুভ মেহের শুভ, যুবলীগ নেতা সুলতান তালুকদার, শামীম আহমেদ হিরোন, স্বপন পাটোয়ারী, সুমন মিয়া, সরোয়ার হোসেন, আব্দুর রহমান সহ নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.