শীতার্ত ও গরীব অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ২:৩০ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে শীতার্ত ও গরিব অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ঢালী।

২২ ডিসেম্বর রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শীতার্ত ও গরিব অসহায় সর্বমোট ৩৬৫ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ঢালী, ইউ.পি সচিব মোঃ তুহিন আহম্মেদ, ইউ.পি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

গরীব অসহায় শীতার্ত ব্যক্তিরা বর্তমান সরকারের দেয়া এই অনুদান পেয়ে আনন্দিত কৃতজ্ঞতা প্রকাশ করেছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ