মহসিন মোল্যা, মাগুরা।
মাগুরায় আজ ২৪ সেপ্টেম্বর সোমবার মাগুরা শহরের মাগুরা-খুলনা মহা সড়কে মাগুরা যুব উন্নয়নের সামনে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।নিহতরা হলেন মাগুরা শহরের কাউন্সিলপাড়া এলাকার শাহজাহান তালুকদারের ছেলে লাভলু তালুকদার (৩৫) এবং ফরিদপুর ভাঙ্গা উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে নিয়ামুল ইসলাম (২৮)।
মাগুরা সদর থানার এস আই জনাব মমিনুল ইসলাম জানান,সকালে তারা দুজনে মোটরসাইকেল চালিয়ে বেলনগর এলাকায় যাচ্ছিলেন।পারনান্দুয়ালী নির্মানাধীন কালভার্ট এলাকায় এসে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্হলেই তাদের দুজনে মৃত্যু হয়।

নিহত লাভলু তালুকদারের স্ত্রী এবং নিয়ামুল ইসলামের বোন সুলতানা কান্না বিজরিত কণ্ঠে বলেন,তার স্বামী লাভলু তালুকদার একটি কালার ল্যাবের টেকনিশিয়ান।গতকাল তার বড় ভাই নিয়ামত তাদের বাড়ীতে বেড়াতে এসেছে।আজ সকালে আমার দুই শিশু সন্তানের জন্য দুধ কিনতে বেলনগরের উদ্দেশ্যে রওনা হয়।কিছুক্ষন পরেই এক দূর্ঘটনার সংবাদ পাই।
তাদের এই নিহতের ঘটনায় পরিবারে মাঝে চলছে শোকের মাতম।পরিবারের একমাত্র উপর্জনক্ষম স্বামীকে হারিয়ে ২ সন্তান নিয়ে তিনি এখন দিশেহারা।
You must be logged in to post a comment.