শিল্পপতি মরহুম মন্জুর রহমানের ছোট ভাই ঝালু মিয়ার ইন্তেকাল

মোঃ হায়দার আলী, রাজশাহী
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন
শিল্পপতি মরহুম মন্জুর রহমানের ছোট ভাই ঝালু মিয়ার ইন্তেকাল

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৮ নং বাসুদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোজহারুল ইসলাম (ঝালু মিয়া) আজ বুধবার  রাত ৭ টার সময় বালিয়াঘাট্টা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

তিনি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক রাজশাহী গুলগোফুর পেট্রোলিয়াম ও রাজশাহীস্থ হালিমা এজেন্সীর কর্নধার মরহুম মন্জুর রহমানের ছোট ভাই।

তিনি দীর্ঘকাল কাশিমপুর এ, কে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াঘাট্টা-হাতনাবাদ-কাশিমপুর ঈদগাহ ময়দান, বালিয়াঘাট্টা জামে মসজিদ, বালিয়াঘাট্টা গোরস্থান এর সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ৩ ছেলে ও ৫ মেয়ে স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশেপাশের বাতাস ভারী হয়ে উঠে।

বৃহস্পতিবার দুপুর ১১-৩০ সময় কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে নুর আজহারুল ইসলাম (বড় বাবু)।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ