শরীয়তপুর ডামুড্যা উপজেলার শিধুলকুড়া ইউনিয়নে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০২১- ২০২২ অর্থ বছরের নিম্নবিত্ত ২১১ পরিবারের মাঝে ভি জি ডি কার্ড বিতরণ ও আলোচনা সভা করেছে শিধুলকুড়া ইউনিয়ন পরিষদ।
পহেলা ফেব্রুয়ারী সোমবার সকাল দশ টায় শিধুলকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান জানে আলম খোকন এর সভাপতিত্বে ভি জি ডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ইউনিয়ন পরিষদের সচিব আমানুর রহমান সহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারগণ। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান ভোক্তাদের হাতে ভি জি ডি কার্ড তুলে দিয়ে কার্ডধারী ভোক্তাদের লক্ষ্য করে বলেন, পহেলা জানুয়ারী থেকে পুরো দুই বছর আপনারা প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন এবং ১০ টাকা দিয়ে এশিয়ান ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলে প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা রাখবেন। উক্ত সঞ্চয়কৃত টাকা দুই বছর পরে ফেরত পাবেন। কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে বিষয়টি অবগত করবেন।
You must be logged in to post a comment.