শিক্ষা বিস্তারে অবদান রাখায় শেরে বাংলা এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ আনিছুর

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ৫:৫৫ অপরাহ্ন

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।

শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ পেলেন মাওলানা মোঃ আনিছুর রহমান।

সম্প্রতি “আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন’’র আয়োজনে রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তার হাতে এ্যাওয়ার্ড তুলে দেন বিচারপ্রতি মো: সিদ্দিকুর রহমান।

উল্লেখ্য হাফেজ মাওলানা মো: আনিছুর রহমান তাড়াশ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও কেন্দ্রীয় ইদগাহ মাঠের ইমামের দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছেন।

এছাড়াও আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন একজন ওয়াজিন হিসেবে তার সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। এদিকে আনিছুর রহমানের এ কৃতিত্বে তাড়াশ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ