শিক্ষা ডটকম -আবদুল মান্নান

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ১:২১ অপরাহ্ন
শিক্ষা ডটকম -আবদুল মান্নান

শিক্ষা ডটকম

আবদুল মান্নান

______________________________________________________________________________

শিক্ষা যে নাই এখন

শিক্ষকদের হাতে!

সে শিক্ষা চলে গেছে

অজ্ঞ লোকদের কাছে।

 

অজ্ঞ লোকরা বিজ্ঞ হয়ে

দেয় যখন দীক্ষা!

সে দীক্ষা শিক্ষা নয়

নাম হবে তার ভিক্ষা।

 

মাথা মোটা অর্ধ শিক্ষিত

হয় কমিটির মেম্বার!

পাঠশালার অফিস যেন

মাস্তানির চেম্বার!

 

যে শিক্ষার উদ্দেশ্য

লাভ করা ডিগ্রী!

সে শিক্ষায় জাতির বিবেক

হয়ে যায় বিক্রি।

 

যে শিক্ষা হৃষ্টে-পৃষ্টে

ভাবে গ্রেডের অর্জন!

সে শিক্ষার গুনগত

মান হবে বর্জন!

 

যে শিক্ষায় শিক্ষকদের

ঠেলে দেয় রাজপথে!

সে শিক্ষার শেকড়-মূল

শশ্মান হবে মাঝপথে।

 

যে শিক্ষায় শিক্ষকরা

পায়না যখন অধিকার!

সে শিক্ষায় জালিমরা

লাভ করে স্বাধীকার।

 

যে শিক্ষায় শিক্ষকরা

পায়না যথা সম্মান!

সে শিক্ষা জাতিকে

করবে শেষে অপমান!

 

যে শিক্ষায় শিক্ষকদের

লাঠি থাকে অন্ধ!

সে শিক্ষা জাতি গঠন

করে দেবে বন্ধ।

 

যে দেশেতে শিক্ষকদের

বেতন হয় অনুদান!

সে দেশেতে শিক্ষকরা

হবে অপমান।

 

যে শিক্ষায় শিক্ষকরা

থাকে বঞ্চিত!

সে শিক্ষায় জাতি একদিন

হবে লাঞ্চিত।

 

যে শিক্ষায় শিক্ষকরা

খায় পুলিশের লাঠি!

জাতি গঠন সে শিক্ষায়

জ্বলবে  লালবাতি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ