মোঃ সাইদুল হাসান সেলিম।।
আজকে পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে নুসরাতের হৃদয়বিদারক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন টিভি চ্যানেলে অতিউৎসাহী কিছু ব্যাক্তিবর্গের গোটা শিক্ষক সমাজকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য অনভিপ্রেত।
শিক্ষকরা জাতির বিবেক এবং মানবিক সমাজ বিনির্মাণের নিপুণ কারিগর। সম্মানিত শিক্ষকদের বিষয়ে জাতির সামনে নেতিবাচক বক্তব্য উপস্থাপন আগামী প্রজন্ম তথা শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার দায় গোটা শিক্ষক সমাজের উপর বর্তায় না। দেশের সাড়ে আট লক্ষ শিক্ষক সমাজ, এদের মধ্যে নৈতিকতার স্খলন ও বিকৃত রুচির মানুষ থাকা অস্বাভাবিক কিছু নয়।
নুসরাতের হৃদয়বিদারক ঘটনা দৃষ্টিতে আসার সাথে সাথেই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আবারও দেশের সকল স্তরের সম্মানিত শিক্ষকগণ, নুসরাতের এই রোমহর্ষক হৃদয়বিদারক মৃত্যুর দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
লেখক
সভাপতি
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম
You must be logged in to post a comment.