মাহবুব রহমান।।
আমি বদরগণ্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসার একজন ইংরেজি প্রভাষক।১৫ বছর অতিবাহিত করলাম এখানেই। অনেক প্রতিকুলতার মধ্যেও চালিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ জানতে পারলাম আমাদেরকে ইউনিফরম পরতে হবে এবং সেটা হবে আমাকে যা দেখছেন।এটা নাকি ২০০৫ সালে রেজুলেশনে ছিল আমি বললাম এতদিন হয়নি কেন? পরে বুঝলাম এটা জেনারেল শিক্ষকদের উপর imposed. আমরা অনেক দুরদুরান্ত থেকে বাসে যাতায়াত করি সাদা পোষাক আমাদের জন্য পরিস্কার রাখা কষ্টকর।অনুরোধ করলাম প্যান্ট টা কালো দেওয়ার জন্য। সেটাও নাকচ হলো।যাইহোক মনের দিক থেকে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে।একটি কামিল মাদ্রাসায় কোথায় জেনারেল শিক্ষকদের এরকম সাদা পোশাক আছে আমি জানিনা।এটা নাকি লেখাপড়া উন্নয়নের জন্য করা হয়েছে। পোশাক যত না কষ্ট দিচ্ছে তার চেয়ে বেশি কষ্ট যেই দেখছে বলছে ট্রেনে চাকরি হলো কবে? আমার বন্ধু, বড় ভাই, শুভানুধ্যায়ী সবার কাছে দোয়া চাচ্ছি আমি যেন এই কষ্ট সহ্য করতে পারি।
লেখক
প্রভাষক (ইংরেজী)
বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদরাসা, চুয়াডাঙ্গা।
সংগৃহীত : Mahbub Rahman ফেসবুক ওয়াল থেকে।
You must be logged in to post a comment.