শিক্ষকতার বেতন দিয়ে

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ মে, ২০২০, ২:৫১ অপরাহ্ন

শিক্ষকতার বেতন দিয়ে

আবদুল মান্নান।।

_______________________________________________________

শিক্ষকতার বেতন দিয়ে

চলে না মোর সংসার !

ক্লাস শেষে বাড়ি গেলে

বউয়ের মুখে হাহাকার।

 

পুরো মাসের দশ হাজার

হল যে মোর মাইনা !

মধ্য আয়ের দেশের বাজার

তেমন কিছু পাইনা।

 

বেতন পেতে লাগে সময়

পরের মাসের পনর দিন !

টানাটানির সংসারেতে

ক্লান্ত আমি করে ঋণ।

 

চেক বই নাই আলমারিতে

নিয়ে ফেলে মহাজন !

সারা বছর অভাব আমার

ঋণ দেবে আর কতজন !

 

সারাজীবন একই পদে

নাহি কোন পদোন্নতি !

টাইম-স্কেল ছিল যেটি

১৫ সনে হল অবনতি !

 

ঈদ আসলে চোখে পানি

পারিনা যেতে মার্কেটে !

আধ পুরোনো কাপড় নিয়ে

যাই চলে যাই ঈদগাতে !

 

সন্তানরা ঈদের সময়

পায় না নতুন কাপড় !

এমপিও তে শিক্ষকতা

যেন দুঃখের সাগর!

 

আড়াই হাজার ঈদের বোনাস

কেমনে পাব গরু !

এমন দেশে শিক্ষক সংসার

জীবন যেন মরু!

 

সন্তানদের চেহারাতে

পারিনা রাখতে মুখ !

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, কেউ

বুঝে না মোদের দুখ!

 

সবাই কেবল দেয় উপদেশ

হও যে তুমি আন্তরিক !

পেটে থাকে ক্ষুধার জ্বালা

মন ছুটে যায় দিগ্বিদিক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ