শায়লা রহমান তিথি’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:২৭ পূর্বাহ্ন

ক্ষোভ
শায়লা রহমান তিথি

পরের টাকা মেরে করো
সমাজসেবা যত 
পরের গায়ে মলম লাগাও
নিজের গায়ে ক্ষত।

পরের নামে কুৎসা করে
যায় না ঢাকা পাপ
মাথার ওপর হবেই নাযিল
গজব অভিশাপ।

মাটি খুঁড়ে বেরিয়ে আসে
সত্যকর্ম নিষ্ঠা
নেমকহারাম প্রাণির জোটে
অপমানের বিষ্ঠা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ