মনিরুজ্জামান মনির।।
সারা বিশ্ব যখন করোনার প্রাদুর্ভাবে জর্জরিত, বিশ্ব মোড়ল দেশগুলো যখন স্তম্ভিত,বাংলাদেশের জনগণের যখন নাভিশ্বাস অবস্থা, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যখন খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে, তখনই শাহ আলী থানা যুবদলের সভাপতি সাজ্জাদুল মিরাজ নিজ উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
তিনি শাহআলী থানা এলাকা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ভিতর ত্রাণ দেন।
এ বিষয়ে শাহ আলী থানা যুবদলের সভাপতি সাজ্জাদুল মিরাজ এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জন্ম মিরপুর শাহআলীতে।
আমার বড় ভাই দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত এবং জনগণের সেবা করে গেছেন আমার পরিবারকে দেখেছি বিপদে-আপদে সবসময় মানুষের পাশে দাঁড়াতে। আমার পরিবারের শিক্ষা থেকেই সবসময় চেষ্টা করি বিপদে-আপদে মানুষের পাশে থাকার।
তিনি আরো বলেন আমার ত্রাণ বিতরণ প্রক্রিয়া চলমান,আমি রোজার মাসে আবারো ৫০০-৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করব ইনশাআল্লাহ।
এছাড়াও যদি অনাহারী কোন মানুষ আমার পাশে আসে, তার বিপদে আমি অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করব।
You must be logged in to post a comment.