শাহ্জাদী করোনা
মোঃ সাইদুল হাসান সেলিম।।
——————————————————————————
করোনা তুমি বিদেয় হও,
তোমার ভয়টাকে রেখে যাও।
বাঙালিরা অপরিচ্ছন্ন বুদ্ধিসুদ্ধি একটু কম,
বিশ্ববাসী স্বীকার করে তুমি কতো মৃত্যুর যম।
বন্ধ আছে দূষণ শোষণ মানুষরা প্রায় নিঃস্ব,
শপথ নিবো হিংসা ভুলে গড়বো নতুন বিশ্ব।
মুখে আল্লাহ হাতে গ্লোবস, মাক্সে ঢাকা মুখ।
নির্বাসিত মানবতা, ফেরি করি সুখ।
দূর্বিসহ কষ্ট নিয়ে ঘরে আছি আটাশ দিন,
শুধবে কেমনে বিষন্নতার কষ্টমাখা আমার ঋণ?
তোমার তো ভিসা লাগেনা, অবাধ বিচরণ,
বাংলাদেশে আসতেই হবে শুধুই অকারণ।
আর কতো চাও নিতে জীবের প্রাণ?
সমারোহে চুরি হচ্ছে গরীবদের ত্রাণ?
খুদার তাড়নায় মানুষ করছে আহাজারি,
এবার তুমি বিদেয় হও ওগো শাহাজাদী।
তোমার থেকে ধারণ করে নিবো মানবতার দীক্ষা
সবার উপরে মানুষ সত্য, সাম্যই হোক শিক্ষা।
বসুন্ধরার নির্মলতায় নিঃশ্বাস নিতে অঢেল সুখ,
এবার যাও বিদেয় হও দেখতে চাই না তোমার মুখ!
করোনা তুমি এবার যাও বিদেয় হও।
যাবে কিনা যাবে না, সঠিক কথা কও?
You must be logged in to post a comment.