প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার ( ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গাউছিয়া মিরানীয়া নূরীয়া দরবার শরীফের উদ্যোগে মুর্শিদে বরহক শাহসূফী হযরত মাওলানা নূরউদ্দিন আহমাদ আল-কাদেরী (রহঃ) সাহেবের ২৪ তম ইছালে ছওয়াব আগামী ১০ ই ফাল্গুন ২৩ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ রোজ রবিবার অনুষ্ঠিত হবে।
উক্ত ওরছ মাহফিলে দরবার শরীফের বর্তমান খলিফাগণ সহ দেশ বরণ্য পীর মশায়েখ ও প্রখ্যাত ওলামায়ে কেরাম শরীয়ত, মারিফত, হাকিকত ও তরিকত সম্পর্কে জ্ঞানগর্ভ ওয়াজ নসিহত করবেন।
দরবারের বর্তমান খলিফা মাওলানা মুফতি আলাউদ্দীন আল–কাদেরী ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিত্যবাহী এ মাহফিলে অংশগ্রহণ করে মুর্শিদ ক্বিবলার রুহানি ফায়েজ হাসিল করতঃ ইহকাল ও পরকালের মুক্তির পথ সুগম করার আহবান জানিয়েছেন।
You must be logged in to post a comment.